সংবাদ কণিকা

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:০১
বিশ্বের প্রবীণ ব্যক্তি জাপানে জিরোমন কিমুরা বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। তিনি ১১৭ বছরে পা দিয়েছেন। শুক্রবার তার জন্মদিন পালন করা হয়। ১৮৯৭ সালের ৯ এপ্রিলে জন্ম নেয়া কিমুরা ইতোমধ্যেই গিনেস বুকস অব রেকর্ডসে নাম লিখিয়েছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে। কিমুরা ৬৫ বছর পর্যন্ত পোস্টম্যান হিসাবে কাজ করেন। এরপর তিনি ৯০ বছর পর্যন্ত কৃষিকাজ করেন। —বিডি নিউজ ব্রিটেনে জাতিগত বৈষম্য ব্রিটেনের সমতা আইনে জাতিগত বৈষম্যকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব পার্লামেন্টে অল্প ব্যবধানে খারিজ হয়ে গেছে। ব্রিটেনে মূলত হিন্দু ও শিখ সম্প্রদায়ের বহু মানুষই অভিযোগ করে থাকেন, তথাকথিত নিচু জাতের লোক বলে সামাজিকভাবে তাদের বৈষম্যের শিকার হতে হয় । এর প্রতিকারে সে দেশে আইন প্রণয়ন করা দরকার, যেমনটা আছে ভারতেও। কিন্তু জাতিগত বৈষম্য নিয়ে আইন করা হলে তাতে সমস্যা আরও বাড়তে পারে, ব্রিটিশ সরকার আপাতত এই যুক্তিই দিচ্ছে। —বিবিসি ইহুদিদের নিয়ে মিউজিয়াম আগামী শুক্রবার পোল্যান্ডের রাজধানীতে একটি মিউজিয়াম চালু করা হচ্ছে। এতে পোলান্ডের ইহুদিদের বিগত হাজার বছরের জীবনযাত্রার নানা নিদর্শন রাখা হবে। তবে মিউজিয়ামের আটটি গ্যালারির মধ্যে একটির বিষয়বস্তু হবে হলোকস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পোল্যান্ডে ত্রিশ লাখ ইহুদি বসবাস করত। ঐ যুদ্ধে ৯০ শতাংশ ইহুদি প্রাণ হারিয়েছিল। — রয়টার্স কুকুরের রেস্তোরাঁ ও সেলুন জার্মানিতে বিত্তবান ব্যক্তিরা সখ করে বাড়িতে কুকুর পোষেণ এবং সখের কুকুরটির পিছনে বেশ খরচও করে থাকেন। যেমন সখের কুকুরটির মন-মেজাজ ভালো রাখতে মাঝে-মধ্যে এটিকে নিয়ে যান রস্তোরাঁয়। যেখানে কুকুরটি নিজের খাবার নিজেই পছন্দ করতে পারে। এছাড়া কুকুরকে চুল কাটার জন্য সেলুনে নিয়ে যাওয়া হয় । কারণ যেখানে-সেখানে যেন কুকুরটির লোম না পড়ে এবং এটিকে দেখতেও যেন ফিটফাট মনে হয়। জার্মানীতে রাস্তায় কখনো কুকুরকে মালিক ছাড়া দেখা যায় না। —ডয়েচে ভেলে