গত ১২-৪-২০১৩ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দেশের প্রায় সমস্ত জেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐ দিন পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা। রাজশাহী, গোপালগঞ্জ, নেত্রকোনা, মাদারীপুর, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের প্রায় ৪০-৫০ জন সদস্যকে আটক করা হয়। সাতক্ষীরাতে সমাজসেবা কর্মকর্তাকেও আটক করা হয় এই প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকায় অভিযোগে। এ অবস্থায় এই নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও প্রশ্ন ফাঁসের বিষয়টি গুজব বলে উপেক্ষা করা হয়েছে। পরিশেষে ১২-৪-২০১৩ তারিখের নিয়োগ পরীক্ষা বাতিল করে বিতর্কমুক্ত নিয়োগ পরীক্ষা গ্রহণের অনুরোধ করছি।
