ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটবেন না :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:৫৩
যারা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে তাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুবই ধর্মভীরু। গণতন্ত্রের নামে এ দেশে কেউ ধর্মকে ব্যবহার করবেন না। ধর্মের অপব্যবহার ও অপব্যাখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবেন না।’ তিনি গত শুক্রবার অপরাহ্নে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ বুকের রক্ত দিয়ে ভিন্ন অবস্থা থেকে বারবার দেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে। আর অপচেষ্টা করবেন না। গণতন্ত্রের ধারা অব্যাহত থাকতে দিন।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা।