সিলেটে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সমাবেশ

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:৫৪
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত শুক্রবার সিলেটে মিছিল ও সমাবেশ করেছে কওমী মাদ্রাসা সংরক্ষণ কমিটি। নগরীর জেল রোড আবু তৈয়ব মসজিদ থেকে তারা গতকাল বাদ জুমা বিশাল মিছিল বের করে। মিছিলটি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। এ সময় কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভায় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা হেফাজতের সাথে জামায়াতের দালাল থাকলে তাদের বের করে দেয়ার দাবি জানান। সভায় বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জমিয়তে উলামার সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন প্রমুখ।