সৈয়দ আওলাদ হোসেন
বিশিষ্ট ব্যবসায়ী ও বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আদর্শের অনুসারী, মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর নিবাসী আলহাজ্ব সৈয়দ আওলাদ হোসেন (৯০) বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
নিরঞ্জন কুন্ডু
মিডিয়াকম লিমিটেড-এর পরিচালক অজয় কুমার কুন্ডু’র পিতা নিরঞ্জন কুন্ডু (৮৩) গত শুক্রবার ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মিডিয়াকম লিমিটেড তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
আন্দুর রহমান খান
ঢাকা বিভাগ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন খান এর চাচা আব্দুর রহমান খান (৭১) গত বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার চিতুয়া নোয়াপাড়া গ্রামে নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল
করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।
