সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৪০
রংপুরে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী রংপুর প্রতিনিধি \ রংপুর নগরীর কামালকাছনাস্থ ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের অডিটরিয়ামে সম্প্রতি স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সেরাকুল হোসেন হিমেল, অধ্যক্ষ আমিনুল ইসলাম রাজু, শিক্ষক মনসুরা বেগম, রেজয়ানা ইসলাম, আতাউর রহমান প্রমুখ। সভায় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আদমদীঘিতে বিনামূল্যে সার বীজ ও টাকা বিতরণ আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা\ আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রদত্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, সার ও টাকা বিতরণ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে আদমদীঘি উপজেলা সভাকক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শাহাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছার রহমান প্রমুখ। উখিয়ায় ইউপি সদস্যের ওপর হামলা ঃ গ্রেফতার ১ উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলালউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তার ব্যবহূত মোটর সাইকেল ভাঙচুর করেছে স্থানীয় এক দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা কোটবাজার-সোনারপাড়া রাস্তার ওপর ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সন্ত্রাসী চরপাড়া গ্রামের মো. শফির পুত্র ওয়াসিমকে (২০) আটক করলে পরিস্থিতি শান্ত হয়। গতকাল শনিবার সকালে এ ঘটনাটি ঘটে। উজিরপুরে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান ভস্মীভূত বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকানঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ীসহ বেশ কয়েকজন আহত হয়। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় ধামুরা বাজারের ভাসাইর ওয়ার্কসপের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দিলে উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের ইউনিট, ব্যবসায়ী ও স্থানীয় কয়েক হাজার লোকের সহায়তায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন সুনামগঞ্জ প্রতিনিধি\ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেয়া, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও আটক বিএনপির নেতাকর্মীর মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঝিকরগাছায় দুই কেজি গাঁজাসহ ১জন আটক ঝিকরগাছা সংবাদদাতা\ গতকাল শনিবার উপজেলার মাগুরা ফুলতলা নামক স্থানে সোহেল (২৬) নামে এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ঝিকরগাছা থানা পুলিশ দুই কেজি গাঁজাসহ আটক করেছে। সে উপজেলার ছুটিপুর বাজারে গাঁজা বিক্রির জন্য যাচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে ঝিকরগাছায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কিশোরগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কিশোরগঞ্জ প্রতিনিধি\ বাংলাদেশ কৃষক লীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত শুক্রবার জেলা কৃষক লীগ আয়োজিত র্যালি উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান। পরে জেলা মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণে আহমেদউল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহ আজিজুল হক, আনোয়ার হোসেন বাচ্চু, শেখ মিজানুল হক মলাই প্রমুখ। কমলগঞ্জে বাড়ি সংস্কার করতে গিয়ে যুবকের মৃত্যু কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের নছরতপুর গ্রামে নিজ বসতঘর সংস্কারকালে ঘরের পাকা চিফনি চুলার নিচে চাপা পড়ে সমুজ মিয়া নামে এক সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার সকালে নছরতপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিক্সাচালক সমুজ মিয়া (২৮) নিজ বসতঘরে সংস্কার কাজ করছিলেন। মাটির দেয়ালের পুরাতন ওই ঘর সংস্কারকালে হঠাত্ রান্না ঘরের পাকা চিফনি চুলা ভেঙ্গে তার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই সমুজ মারা যায়। শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে যুবক নিখোঁজ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে রায়গঞ্জের সীমান্তবর্তী বগুড়ার শেরপুরের এক যুবক নিখোঁজ হয়েছে। যুবকের নাম রাসেল আকন্দ (২৫)। সে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামের কৃষক আয়নাল হক আকন্দের পুত্র। এ ব্যাপারে আয়নাল হক শেরপুর থানায় জিডি করেছেন। জিডিতে অভিযোগ করা হয় গত ৩০ মার্চ সকালে রাসেল আকন্দ তার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরশালিখা গ্রামে নাইওরে যাওয়া স্ত্রী সাবিনা খাতুনকে আনতে যায়। শ্বশুর বাড়ি বেড়িয়ে ৭/৮দিন পর সস্ত্রীক বাড়িতে ফিরে আসার কথা থাকলেও তারা কেউ বাড়ি ফেরেনি। সাতক্ষীরায় বাল্য বিবাহ রোধে আলোচনা সভা সাতক্ষীরা প্রতিনিধি \ বাল্য বিবাহ রোধে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতরা নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করতে পারেন। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বিবাহ নিবন্ধন কাজেও তারা আইনগত সহায়তা দিতে পারেন। শুক্রবার সকালে বাল্য বিবাহ রোধের লক্ষ্যে বরসা ও বাংলাদেশ ভিশন নামের দুটি বেসরকারি সংস্থা আয়োজিত একমত বিনিময় সভায় এ সব কথা বলেন বক্তারা। সাতক্ষীরার খামার বাড়িতে সাতক্ষীরা চেম্বারের সাবেক সভাপতি মো. আজহার হোসেন সভাপতিত্বে আয়োজিত অনু্ষ্ঠানে আরও বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. শাহনাজ পারভিন মিলি, এনটিভি প্রতিনিধি সুভাষ চৌধুরী, নয়ন কুমার সানা, অপরেশ পাল প্রমুখ। বাজিতপুরে বিনামূল্যে চিকিত্সা প্রদান বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ শুক্রবার বাজিতপুরের গুথালিয়া গ্রামের মাঠে ‘মৃত্তিকা’ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বারশ’ প্রতিবন্ধী ও দরিদ্র কৃষককে বিনামূল্যে চিকিত্সা ও ওষুধপত্র বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাঃ চিত্তরঞ্জন দেবনাথের নেতৃত্বে ২০ সদস্যের একটি মেডিক্যাল টিম এ বিশাল কার্যক্রম পরিচালনা করেন। সকাল ১০টায় মেডিক্যাল ক্যাম্পিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন- কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন। পীরগাছায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পীরগাছা (রংপুর) সংবাদদাতা\ রংপুরের পীরগাছায় গতকাল শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান প্রমুখ। ইসলামপুরে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন জামালপুর প্রতিনিধি\ জামালপুর জেলার ৩০নংপূর্ব ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৮এপ্রিল নির্বাচনে শিশু-কিশোরদের প্রত্যক্ষ ভোটে তিন ক্লাসের ১২জন প্রার্থীর মধ্যে ৭জন নির্বাচিত হয়েছে। শিশুদের মাঝে নেতৃত্ব প্রতিষ্ঠা করা ও ভোট প্রদানে সচেতন করতে বিদ্যালয়ে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ম শ্রেণিতে নুসরাত বিনতে নজরুল ৪৭ভোট, অর্পণ পাল ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ৪র্থ শ্রেণিতে ছাব্বির আহম্মেদ ৫৬ ভোট ও ইসরাত জান্নাত অর্পা ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ৩য় শ্রেণিতে হুমাইরা জান্নাত ৪১ ভোট ও আসিফুর রহমান আপন ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ২৯ এপ্রিল মির্জাপুরের দুই ইউনিয়নে ওয়ার্ড উপ-নির্বাচন মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিনে কোন প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আগামী ২৯ এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১নং মহেড়া ইউনিয়নের ৫নং সাধারণ ওয়ার্ড এবং ৮নং ভাদগ্রাম ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাসুদ আহমদ সিকদার গত শুক্রবার এ তথ্য জানান। শেষ মুহূর্তে এই উপ-নির্বাচনকে ঘিরে এলাকায় প্রার্থী ও ভোটারদের মধ্যে বেশ সরগরম হয়ে উঠেছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। দুটি ওয়ার্ডেই নির্বাচন হাড্ডাহাড্ডি হবে বলে প্রার্থী ও ভোটারগণ জানিয়েছেন। উখিয়া থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মোশাররফ হোসেন গতকাল শনিবার বেলা ১১টায় উখিয়া থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুলিশের ব্যারাক, অস্ত্র সংরক্ষণ ও পুলিশের নথিপত্রসহ পুলিশ অফিসারদের অফিস কক্ষ ঘুরে দেখেন। পরে ডিআইজি উখিয়া থানার চলমান কার্যক্রম, অপরাধীর তালিকা ও গ্রেফতারসহ আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. গিয়াসউদ্দিন মিয়ার সাথে খোলামেলা আলাপ-আলোচনা করেন উজিরপুর স্কুলের নতুন ভবন উদ্বোধন বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ উজিরপুরের চাউলাহার আলহাজ্ব বাবুজান সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার। গত শুক্রবার বিকালে স্কুল প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম জামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল আলম। রামগঞ্জে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক চৌধুরীকে শুক্রবার রাতে বাসায় ফেরার পথে রতনপুর নামক স্থানে দুস্কৃতরা অতর্কিত হামলা করে। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে জনতা মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুস্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শনিবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয় সম্মুখে গাছের গুঁড়ি ফেলে রামগঞ্জ-চন্ডিপুর সড়ক অবরোধ করে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে দীর্ঘ ৩ ঘন্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুল জান্নাত, ওসি একেএম মন্জুরুল হক আকন্দ ঘটনার সুষুম বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। ডোমারে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার জোড়াবাড়ী, বামুনিয়া ও কেতকীবাড়ী ইউনিয়নের একাংশের উপর দিয়ে হালকা কালবৈশাখী ঝড় বয়ে যায়। তবে এ ঝড়ে ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি। ঝড় থামার পর শিলাবৃষ্টি শুরু হলে প্রায় ১৫ মিনিটব্যাপী এ শিলাবৃষ্টিতে উঠতি ইরি ধানসহ মরিচ, ভুট্টাসহ অন্যান্য রবিশস্যর ব্যাপক ক্ষতি হয়েছে। জয়পুরহাটে ডাকাতির মালসহ পিস্তল উদ্ধার জয়পুরহাট প্রতিনিধি\ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর বারইল গ্রামের কুখ্যাত ডাকাত মোফাজ্জলের বাড়ি থেকে দেশীয় তৈরি একটি পিস্তল ও ডাকাতির মালামাল উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপর আড়াইটার দিকে গোপিনাথপুরের বারইল গ্রামে আক্কেলপুর থানার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় ওই গ্রামের দছিরউদ্দীনের পুত্র শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত ডাকাত মোফাজ্জল হোসেন মোফার ঘরের ভিতরে আলমিরার ড্রয়ার থেকে দেশীয় তৈরি একটি পিস্তল ও গত ১৫ এপ্রিল গোপিনাথপুর দোলযাত্রার মেলায় ৭টি কাপড়ের দোকানে ডাকাতদের লুটপাটের কিছু বিদেশি কম্বল উদ্ধার করে। শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ শরীয়তপুর প্রতিনিধি\ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, গণহত্যা বন্ধ ও যুবদলের কেন্দ ীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলালসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা যুবদলের আহবায়ক ও শরীয়তপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ জব্বার খানের নেতৃত্বে জেলা সদরের চৌরঙ্গীমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করে। নেত্রকোনায় পুলিশের বাধায় যুবদলের মিছিল পণ্ড নেত্রকোনা প্রতিনিধি\ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ ীয় কমিটির সভাপতি গ্রেফতারকৃত সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির দাবিতে এবং কেন্দ ীয় কমিটির সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত শুক্রবারের নেত্রকোনা জেলা যুবদলের মিছিল শুরু করতেই পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায়। পরে সেখাইে তারা দাঁড়িয়ে বক্তব্য রাখেন। নেত্রকোনা জেলা যুবদল দলীয় কার্যালয়ে জেলা যুবদল আহ্বায়ক মশিউর রহমান মশুর সভাপতিত্বে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আশরাফউদ্দিন খান, শাহাবউদ্দিন রিপন, রাসেল মাহমুদ, ফরিদ আহমেদ ফকির, ইফতেখারুল ইসলাম তিলক এবং টোটন আহমেদ। মুন্সীগঞ্জে মোবাইল কোর্টে জরিমানা মুন্সীগঞ্জ প্রতিনিধি \ শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া, রাজানগর, শেখরনগর ও নিমতলা মাছ বাজার ও শেখরনগর বাজারে চারটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন ও ভেজাল খাদ্য রাখার দায়ে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তারা ১০ কেজি জাটকা মাছ আটক করে। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আবুল কাসেম। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা হরিপদ মন্ডল। বগুড়ায় ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণ বগুড়া প্রতিনিধি \ গ্রামীণ নারী জনগোষ্ঠীকে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে বগুড়ায় ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে ঋণ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে ন্যাশনাল ব্যাংক বগুড়া শাখায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকমল সিংহ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ জন নারীর মাঝে এই তথ্যকল্যাণী ঋণ বিতরণ করেন। ঋণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা মহাব্যবস্থাপক মোঃ ইউনুস আলী, ন্যাশনাল ব্যাংকের রাজশাহী জোনের আঞ্চলিক প্রধান ওয়াসিফ আলী, নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হানসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা। গাংনীতে গণিত উত্সব অনুষ্ঠিত গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনীতে “গণিত নিয়ে খেলা কর, বিশ্বটাকে জয় কর”— এ শ্লোগানকে সামনে নিয়ে গণিত উত্সব-২০১৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী গাংনী উপজেলার হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে গণিত উত্সবে উপজেলার সাহারবাটি ইউনিয়নের সকল কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৪ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার-সাহারবাটি ইউনিয়ন কমিটির উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ও অংক ভীতি দূর করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। ছাতকে এসপিপিএম হাই স্কুলের ৩৬ বছর পূর্তি ছাতক(সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ৩৬ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের দু’দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি শাহীন আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক হারাধন তালুকদার, সাবেক প্রধান শিক্ষক নবেন্দু পোদ্দার, আব্দুর রব, শিক্ষক পরেশ রঞ্জন তালুকদার, সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, ওয়াহিদুল হক, প্রাক্তন ছাত্র মেজর সাব্বির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। মুরাদনগরে আওয়ামী লীগে ধাওয়া-পাল্টা ধাওয়া হোমনা সংবাদদাতা \ গতকাল শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মুকলিশপুরে অবতরণ করেন। এর কিছুক্ষণ আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুকলিশপুরে জনসভাস্থল থেকে আধা কিলোমিটার দূরে আওয়ামী লীগ নেতা সাবেক এফবিসিসিআই সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুনের সমর্থকেরা লাল গেঞ্জি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সেক্রেটারী জাহাঙ্গীর আলম সরকারের সমর্থকরা সাদা গেঞ্জি পরে একে অপরের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।