আজ ৯ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১০ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা:৬ ও ৫। শুভবার:শুক্র ও রবিবার। শুভরত্ন:হীরক ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি:ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও সাহসী। অনুসন্ধিত্সা প্রবল। নতুন ও অভিনবত্বের প্রতি আকর্ষণ রয়েছে। রসবোধও প্রখর। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে যোগাযোগ জীবনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করতে পারেন। তবে লক্ষ্যে উপনীত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আকস্মিক প্রতিকূলতা মাঝে মধ্যে যাত্রাপথকে বিঘ্নিত করবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রাষ্ট্রনায়ক লেনিন, ব্লাদিমির নভোকভ, ইমানুয়েল কান্ট, ইয়াহুদি মেনুহিন, জোবায়দা গুলশান আরা, বিজ্ঞানী রবার্ট ওপেন হেইমার, রসায়নবিদ ডোনাল্ড জেমস ক্রাম, সাংবাদিক রফিকুজ্জামান, শব্দ সৈনিক শহীদুল ইসলাম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আজ কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। অন্যের দ্বারা প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কেউ আজ বিশ্বাস ভঙ্গ করতে পারে। কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সামগ্রিকভাবে দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। অহেতুক কোনো ঝামেলায় জড়াতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। আজ কোনো ধরনের অপবাদ রটতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ব্যবসায়িক দিক ধীরে ধীরে ভালোর দিকে যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বাড়িতে আজ কেউ হঠাত্ অসুস্থ হতে পারে। দুশ্চিন্তা ও উদ্বেগ বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ প্রণয় সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিতে পারে। এক্ষেত্রে কোনো ধরনের বদনামের আশংকা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো মূল্যবান সামগ্রী নষ্ট হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কারো প্রতিশ্রুতির ওপর নির্ভর করা ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। তবে তারা তেমন কোনো ক্ষতি করতে পারবে না। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক কোনো ধরনের সুযোগ আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ জিদের বশে কোনো কাজ না করাই ভালো। তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় কোনোভাবে বিবাদে জড়াবার আশংকা আছে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। প্রবাসীদের জন্য দিনটি আনন্দদায়ক হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কিছু বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। শরীর খুব একটা ভালো যাবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ শরীর ভালো নাও যেতে পারে। তবে অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। কোনো সন্তানের জন্য উদ্বেগ বোধ করতে পারেন। বিদেশ যাত্রা বাধাগ্রস্ত হতে পারে। প্রবাসী কোনো আপনজনের দেশে ফেরার সম্ভাবনা আছে। রোমান্স শুভ নয়।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কাজকর্মে ভুল করতে পারেন। ব্যবসায়ে প্রসার ঘটানোর চেষ্টা সফল হতে পারে। তবে তুলনামূলকভাবে আর্থিক সাফল্য না আসার সম্ভাবনাই বেশি। বাদ-প্রতিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো সাথে বিবাদে জড়াবার আশংকা আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ নতুন কোন পরিকল্পনা হাতে নিতে পারেন। পরিকল্পনা বাস্তবায়ন অনেকটা সহজ হতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ করতে পারেন। ব্যয়বাহুল্য দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন।
