নবাগত অভিনেত্রী মাহিয়া মাহি চলচ্চিত্রে কেবল নায়িকা হয়ে ওঠার চেষ্টা করছেন। শুরু করেছিলেন বাপ্পি নামের এক নবাগতর সাথে। জ্যাজ মাল্টিমিডিয়ার শাকিবের বিরুদ্ধে জেদের ফসলেই বাপ্পি-মাহী জুটির প্রবর্তন ও ছবি রিলিজ। ফলাফল ছবিটি সমালোচনায় হিট কিন্তু ব্যবসায় ফ্লপ। অতঃপর শাকিব খান তার শিডিউলজনিত ঝামেলা কাটিয়ে একসময়কার শত্রু শীষ মনোয়ারের সাথে হাত মেলাতেই নবাগত বাপ্পির যেন কপাল পুড়ে ছাই। অর্থাত্ এবারে প্রযোজকের স্বার্থের চরিত্রেই বাপ্পিকে বাদ দিয়ে শাকিব-মাহি জুটির নতুন ফটোফ্রেম গড়লেন তারা। কিন্তু এতসব অংকে নায়িকা হয়ে ওঠা নবাগতা মাহির ক্যারিয়ারে এখন সৌভাগ্যে রেখা পড়ল নাকি তারও কপাল পুড়ল সেই অংকের ফলাফল বলবে দর্শক। নতুন জুটির ছবিটি ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রের।
