নিলামে প্রিয়াঙ্কার জুতো!

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ১৯:৪০
এতদিন আমরা হলিউডের জনপ্রিয় তারকাদের পোশাক, আসবাবপত্র এমনকি পুরোনো ছবিও নিলামে উঠতে শুনেছি। আর নিলামে ওঠা এসব জিনিস চড়া মূল্যে বিক্রিও হয়। এবার তারকাদের ব্যবহূত জিনসপত্রের নিলাম উঠতে শুরু করল বলিউডেও। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার একটি জুতো নিলামে উঠলো, যার মূল্য দাঁড়ায় আড়াই লাখ রুপি। জানা যায়, এই জুতোটি পড়ে প্রিয়াঙ্কা তার সর্বশেষ গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। যেই গানটিতে প্রিয়াঙ্কার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পিটবুল। আর এই জুতোটি নিলামে তোলার কারণ হিসেবে জানা যায়, ইউনিসেফের ‘সেভ দ্য চাইল্ড’ শিরোনামের ক্যাম্পেইনে নিজেকে সামিল করার জন্যই। নিলাম থেকে পাওয়া মূল্যটুকু ইউনিসেফের তহবিলে প্রদান করছেন তিনি। যা ইউনিসেফ তাদের ‘সেভ দ্য চিলড্রেন’ ক্যাম্পেইনে ব্যবহার করবে।