আজীবন সম্মাননা পেলেন আনোয়ার হোসেন

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ১৯:৪০
আজীবন সম্মাননা পেলেন এ দেশের চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনেতা আনোয়ার হোসেন। অভিনয়ে অসামান্য অবদানের জন্য এটিএন বাংলার পক্ষ থেকে তাকে এই সম্মাননা জানানো হয়। গতকাল এটিএন বাংলার স্টুডিওতে আনোয়ার হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানটি আগামী ৩ মে রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিতব্য ‘কমেডি আওয়ার’ অনুষ্ঠানে প্রচার করা হবে।