জেফরি ডিন মরগান :হলিউডের জনপ্রিয় অভিনেতা। ১৯৬৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে ‘আনকেগড’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন। কিন্তু প্রথম পাঁচটি ছবিতেও তিনি তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেন নি। তারপর তিনি ‘ডেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘পিএস, আই লাভ ইউ’, ‘দ্য এক্সিডেন্টাল হাজবেন্ড’, ‘ওয়াচম্যান’, ‘দ্য লুজার্স’, ‘দ্য রেসিডেন্ট’ উল্লেখযোগ্য।
