১৭ বছরে তরুণী পুলিশ কমিশনার

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ১৯:৫০
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট কাউন্টির বাসিন্দা প্যারিস ব্রাউন। সবেমাত্র স্কুলের পাঠ চুকিয়েছে, যার ভোট দেয়ার বা গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার বয়স হয়নি এখনও। আর সেই তরুণী পুলিশ কমিশনার, অবিশ্বাস্য হলেও সত্য যে, ১৭ বছর বয়সী তরুণী ব্রাউন গত বৃহস্পতিবার এর’ই মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি চাকরি জুটিয়ে ফেলেছেন। তাও কোন ছোট খাটো চাকরি নয়, কেন্টের পুলিশ ও অপরাধ কমিশনারের (পিসিসি) চাকরি পেয়েছেন তিনি। ব্রাউনই হচ্ছেন ব্রিটেনের প্রথম কমবয়সী পুলিশ কমিশনার। কারোর দয়া বা অনুগ্রহে নয়, যথারীতি ১৬০ জন প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই ব্রাউন পুলিশ কমিশনার হয়েছেন। পুলিশ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশে তরুণ প্রজন্মের প্রতিনিধি বারানোর অংশ হিসেবে ব্রাউনকে আমরা এ পদে নিয়োগ দিতে পেরে খুবই আনন্দিত। তার নিয়োগদাতা হচ্ছেন সংয় অ্যান ব্রানেস। এখন থেকে ব্রাউন ব্রানেসের অধীনে শিক্ষানবীস হিসেবে কাজ শুরু করবেন। সপ্তাহে ৩৭ ঘণ্টা কাজ করতে হবে তাকে, এজন্য তার বাত্সরিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার পাউন্ড। চাকরি পাওয়ার পর তরুণী ব্রাউন জানান, এই চাকরিটি তাকে কেন্টের নতুন প্রজন্মের বার্তাবাহকের ভূমিকা পালনে সহায়তা করবে। কারণ অনেক তরুণ-তরুণী আছেন যারা কাজের অভাবে রাস্তা ঘাটে ঘুরে অযথা সময় নষ্ট করেন। তবে অন্য তরুণদের সাথে আমারও কোনও পার্থক্য খুঁজে পাই না। আমিও বন্ধুদের সাথে সিনেমা দেখি, আড্ডা দেই, ঘুরতে যাই। কিন্তু তরুণদের সম্পর্কে সকলের যে একটা ভুল ধারণা আছে তা আমি বদলে দিতে চাই, যে কারণে এই চাকরিটি নিয়েছি আমি। আর তাই এখন আমি সকলের থেকে একটু হলেও ভিন্ন এবং আলাদা। কারণ আমি আমার সময়ের সদ্ব্যবহার করেছি। ব্রিটিশ মন্ত্রীদের মতে, অর্থের অপচয় কমাতে এবং পুলিশকে আরও দায়িত্বশীল করার লক্ষ্যেই এ বিভাগে তরুণ প্রজন্ম ব্রাউনকে নিয়োগ দেয়া হয়েছে।