গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ১৯:৫২
সৌরশক্তি চালিত কোনো গাড়ির সাহায্যে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ডটি যাদের দখলে তারা হলেন জার্মানির হচশুল বোচাম সোলার কার প্রজেক্ট কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানটির উদ্ভাবিত সৌরশক্তি চালিত গাড়িটি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে তার যাত্রা শুরু করে এক বছরেরও কম সময়ে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসে অস্ট্রেলিয়ারই মাউন্ট বার্কারে। আর ১৬৮ দিনের গাড়ি চালনা, সম্পূর্ণ আট দিনের চার্জিং এবং বিভিন্ন প্রদর্শণী ও আয়োজনে অংশ নেওয়ার ফাঁকে হচশুল বোচামের এই সোলার কারটি সবমিলিয়ে অতিক্রম করে ২৯,৭৫৩ কিলোমিটার বা ১৮,৪৮৭ মাইল দূরত্ব যা এখন অবদি সৌরশক্তি চালিত কোনো গাড়ির মাধ্যমে অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্বের রেকর্ড।