স্টাডি সার্কেল প্রশ্ন ও উত্তর

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ১৯:৫৬
স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ০৮ এপ্রিল সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘রোকেয়া শাখাওয়াত্ হোসেন’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া। প্রশ্ন : রোকেয়া শাখাওয়াত্ হোসেন’র জন্মস্থান এবং জন্মতারিখ লিখ। উত্তর :রোকেয়া শাখাওয়াত্ হোসেন রংপুর জেলার পায়রাবন্দ গ্রামের জমিদার জহিরউদ্দিন মুহম্মদ আবু আলী সাবেরের কন্যা বেগম রোকেয়া। জন্ম ৯ ডিসেম্বর, ১৮৮০ প্রশ্ন :শেষ অবধি তিনি কি হিসেবেই খ্যাতি লাভ করেন? উত্তর :নারীশিক্ষার অগ্র পথিক। প্রশ্ন : তাঁর শিক্ষাজীবন সম্পর্কে কী জানো। উত্তর :বিয়ের পর বিহারে স্বামীর কর্মস্থলে থেকে উর্দু ভাষা রপ্ত করেন। অধ্যবসায় আর অনুশীলনের মাধ্যমে বেগম রোকেয়া শিখে ফেলেন ইংরেজি এবং উর্দু ভাষা। আর বাংলা ভাষায় চললো তাঁর সাহিত্য সাধনা। প্রশ্ন :কার সাহচর্য, অনুপ্রেরণা বেগম রোকেয়ার জীবনে বয়ে আনলো আশীর্বাদ? উত্তর :আদর্শবান এবং শিক্ষানুরাগী স্বামী পেয়ে বেগম রোকেয়ার শিক্ষার সুপ্তবাসনা ক্রমেই উজ্জীবিত হতে থাকলো। প্রশ্ন: তাঁর লেখা উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম লিখ উত্তর :তিনি িমতিচূর, অবরোধবাসিনী, পদ্মরাগ প্রভৃতি উপন্যাস লিখেছেন। প্রশ্ন :তার বিয়ে, পরিবার, বিয়েতে বাবার ভুমিকা নিয়ে যা জানো লিখ উত্তর : রোকেয়ার পিতা বিনয়ী এবং শিক্ষানুরাগী ছিলেন। সমাজপতিদের চাপেই তাঁর জ্যেষ্ঠা কন্যা করিমুন্নেসার লেখাপড়া বন্ধ করে বিয়ে দিতে বাধ্য হন। তিনি আর এমনটি করতে চাইলেন না। তাই পুত্রদের সাথে পরামর্শ করে বেগম রোকেয়ার বিয়ে দিলেন। জমিদার কন্যার জন্য জমিদার পুত্র নয়, বরং বিহারের এক দরিদ্র অথচ মেধাবী, উচ্চশিক্ষিত, অবাঙালি পাত্রকেই নির্বাচন করা হলো। পাত্র বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। প্রশ্ন : তিনি কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর :এই মহীয়সী নারী ১৯৩২ এর ৯ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রশ্ন: নারীশিক্ষার প্রয়াসে তিনি কি উদ্যোগ গ্রহণ করেছিলেন? উত্তর :নারীশিক্ষার প্রয়াসে ‘সাখাওয়াত্ মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা এবং কলকাতায় ‘সাখাওয়াত্ মেমোরিয়াল স্কুল’ (১৯১১) প্রতিষ্ঠা করলেন। প্রশ্ন :‘আমাদের অবনতি’বইয়ে তিনি কি বলেছেন? উত্তর :‘আমাদের অবনতি’ প্রবন্ধে বলেছেন- “শিশুর জন্য পিতা এবং মাতা উভয়েরই সমান দরকার।