ঢাকা মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২০:২১
ঢাকা মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির-২০১৩-২০১৫ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবদুস সাত্তার। এছাড়া সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মুন্সী, সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাসেম, সহ-সভাপতি হাজী আবুল কালাম, যুগ্ম সম্পাদক মোঃ ফিরোজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন খান, অর্থ সম্পাদক এ.এস.এম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবীসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি