নিখোঁজ হওয়ার ২১ দিন পরও নাটোরের স্কুলছাত্র সজিবের সন্ধান মেলেনি। পুত্রশোকে সজিবের মা শয্যাশায়ী। পিতা সুভাষচন্দ্র সরকার জানান, গত ১ এপ্রিল সে শহরের কানাইখালী জেলেপাড়ার বাসভবন থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজ সজিব গ্রিন একাডেমির নবম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার ওসি জানান, সজিবের নিখোঁজের বিষয়টি সকল থানায় বেতারবার্তার মাধ্যমে জানানো হয়েছে।
