অসুস্থ নাজমুন্নাহার বেবীকে দেখতে হাসপাতালে জেপি মহাসচিব

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫৩
জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে চিকিত্সাধীন দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী নাজমুন্নাহার বেবীকে দেখতে গতকাল রবিবার হাসপাতালে যান। তিনি কিছু সময় অসুস্থ নাজমুন্নাহার বেবীর পাশে অবস্থান করেন। তিনি তার চিকিত্সার খোঁজ খবর নেন এবং আশু আরোগ্য কামনা করেন। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা ও দপ্তর সম্পাদক এম. সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। নাজমুন্নাহার বেবী নিউমোনিয়ায় আক্রান্ত। তিনি দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি