ওয়াহেদ আলী আনসারী
ব্রিটিশ আমলে যশোর থেকে প্রকাশিত ‘দি যশোর গেজেট’ পত্রিকার প্রকাশক ওয়াহেদ আলী আনসারীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৯১ সালের এ দিনে তিনি যশোরের বারান্দিপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ১৯২৮ সালে তিনি কলকাতা হতে প্রকাশিত “দৈনিক বঙ্গবাণী” পত্রিকার কোটচাঁদপুরের স্থানীয় সংবাদদাতা হিসাবে নিয়োগ পান। তখন থেকেই সংবাদপত্র জগতে তার পদচারণা। তিনি নিজ গ্রাম গরীবপুরে “মাসিক আনছার” পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।
১৯৪১ সালে যশোরের জেলা ম্যাজিস্ট্রেট নিয়াজ মোহাম্মদ খানের (এনএম. খান) সহযোগিতায় “যশোর গেজেট” পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।
মাহাতাব উদ্দিন আহমেদ
শহীদ কবি মাহাতাব উদ্দিন আহমেদ (স্টেশন মাস্টার) এর ৪২তম শাহাদাত বার্ষিকী আজ। ’৭১ সালের এই দিন তাকে পাকিস্তানী হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। শহীদ কবি মাহাতাব উদ্দিন আহমেদ ১৯১৯ সালের ২০ মার্চ জয়পুরহাট জেলার বানিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। আলহাজ্ব হাবিবুল্লাহ আহমেদের কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। আজ বাদ আছর ৮/এ ধানমন্ডি জাবেল ই-নূর জামে মসজিদে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে।
সৈয়দ সালেহউদ্দিন মাহমুদ
তথ্য অধিদফতরের (পিআইডি) সাবেক উপপ্রধান তথ্য অফিসার, কলামিস্ট, সাংবাদিক সৈয়দ সালেহ উদ্দিন মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আছর মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়। মরহুমের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের দোয়ায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
