চট্টগ্রামের পটিয়া উপজেলায় গত শনিবার আহলে সুন্নাত ওয়াল জামাআত কর্মীদের বহনকারী গাড়ির ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়—গত শনিবার নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত সুন্নী মহাসমাবেশ থেকে ফেরার পথে পটিয়া জাঁহাগিরিয়া দরবার শরীফের সামনের রাস্তায় আহলে সুন্নাত ওয়াল জামাআত কর্মীদের গাড়ির ওপর অতর্কিত হামলা করে ‘জামায়াত-হেফাজত’ বাহিনী। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হন।
আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক এবং সদস্যসচিব যথাক্রমে কাজী সোলায়মান চৌধুরী ও আলী হোসেন এক যুক্ত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান।
