কোটালীপাড়া স্কুল ছাত্রীর শ্লীলতাহানি মামলা

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩৬
জেলার কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট টিটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি ঘটিয়েছে দুুই বখাটে। এ ব্যাপারে ওই ছাত্রী কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। কোটালীপাড়া থানার এসআই ইদ্রিস আলী জানান, ৩ মার্চ দুপুরে বান্দাবাড়ি হাসুয়া গ্রামের বাসিন্দা ওই মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় বঙ্গলক্ষ্মী নামক স্থানে পৌঁছলে হাসুয়া গ্রামের চুন্নু গাজীর ছেলে সবুজ গাজী (২০) ও কবর বাড়ি গ্রামের ফায়েক কাজীর ছেলে আবুসিনা কাজী (১৮) তার গতিরোধ করে। পরে তারা তাকে নির্জন স্থানে নিয়ে ওড়না দিয়ে হাত বেঁধে শ্লীনতাহানি করে। ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে বাজারে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য বলে বখাটেরা। পরে ঘটনাটি ওই ছাত্রী তার মা-বাবা ও দুই বখাটের অভিভাবকদের জানায়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা না হওয়ায় ওই ছাত্রী গত ১৬ এপ্রিল কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইদ্রিস আলী বলেন, তদন্তে ওই ছাত্রীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।