জোকস

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২০:০২
 প্রথম বন্ধু :আচ্ছা বল তো, কাউকে এড়িয়ে চলার সবচেয়ে ভালো উপায় কী? দ্বিতীয় বন্ধু :তাকে বেশ কিছু টাকা ধার দে। তাহলেই দেখবি তোকে আর কষ্ট করে এড়িয়ে চলতে হবে না, বরং সে-ই তোকে এড়িয়ে চলবে।  প্রথম বন্ধু :কিরে! এই সামান্য আঘাতেই একদম কাহিল! গত দুই সপ্তাহ ধরে একবারও ঘরের বাইরে যাচ্ছিস না যে! দ্বিতীয় বন্ধু :ব্যথা সেরে গেছে ঠিকই, কিন্তু ঘরের বাইরে না যাওয়ার কারণ অন্য। প্রথম বন্ধু :কারণটা কী? দ্বিতীয় বন্ধু :না মানে, যে ট্রাকটা আমাকে ধাক্কা দিয়েছিল সেটার গায়ে লেখা ছিল ‘আবার দেখা হবে’!  এক মাতাল রাতে বাড়ি ফিরে ঘরের তালা খোলার চেষ্টা করছিল। কিন্তু কিছুতেই চাবি তালার ভেতর ঢোকাতে পারছিল না। পাশের বাসার ভদ্রলোক এগিয়ে এসে বললেন, ‘চাবিটা আমাকে দিন, আমি খুলে দিচ্ছি।’ মাতাল বলল, ‘না না, আমিই পারব। আপনি বাড়িটা শুধু একটু শক্ত করে ধরুন।’  কবুতর বিক্রেতা :স্যার, এই কবুতরগুলো কিনুন! খুবই প্রভুভক্ত। ক্রেতা :কী করে বুঝলে যে কবুতরগুলো প্রভুভক্ত? বিক্রেতা :কারণ আমি যতবার এগুলো বিক্রি করেছি ততবারই এরা আমার কাছে ফিরে এসেছে।