শিডিউল ফাঁসালেন শাহরিয়ার শুভ

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২০:০৬
আবারও শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছেন ছোটপর্দার অভিনেতা শাহরিয়ার শুভর বিরুদ্ধে। বছর খানেক আগে ঠিক এ রকম একাধিক অভিযোগ উঠেছিল তার নামে। এবার তিনি ‘বায়োস্কোপ কোম্পানি’ নামক একটি এক ঘণ্টার নাটকের শিডিউল ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেছেন নাটকটির পরিচালক ওমর ফারুক। অগ্রীম সম্মানি নিয়েছিলেন নাটকটির শুটিংয়ের জন্য তিনি। কিন্তু গত ২ দিন ধরে দোহারে নাটকটির শুটিং হয় কিন্তু শুভ সেটে উপস্থিত হননি। এমনকি শুভকে সেটে উপস্থিত হওয়ার জন্য পরিচালক বারবার তাকে ফোন করলে পরিচালকের সাথে অশোভন আচরণ করেন শুভ। এতে পরিচালকের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়। উল্লেখ্য, এর আগে একাধিক অভিনয়শিল্পীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এলেও যথাযথ উদ্যোগ নিচ্ছেন না কর্তৃপক্ষরা।