মোজোর ৭ম জন্মদিন এবং পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে গত ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী ‘মোজো বৈশাখী উত্সব’ পালিত হয়। উত্সবজুড়ে ছিল ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, বায়োস্কোপ, বাঁশিওয়ালা, ফেইস পেইন্টিং, পুতুল নাচ, সাপের খেলা, বানর নাচ, বাউল গান, নাগরদোলা, বেলুন শ্যুটসহ চিরায়ত বাঙালি সংস্কৃতির ভিন্নধর্মী নানান উপস্থাপনা। মেলায় লোকায়ত আবহে সাজানো হয়েছিল সর্বমোট ৫০টি স্টল। এ ছাড়াও মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিচিত্রসব বৈশাখী খাবার আর মুখরোচক ঢাকাইয়া খাবারের আয়োজন।
