পিএসসি’র বাংলাদেশ ও বিশ্বপরিচয় নমুনা প্রশ্ন

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২০:১০
প্রিয় শিক্ষার্থীরা, অতিসম্প্রতি ন্যাপ কর্তৃক প্রাথমিক শিক্ষা সমাপনীর বিষয়সমূহের প্রশ্নকাঠামো অনুযায়ি আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায়ের উপর তৈরিকৃত নমুনা প্রশ্ন দেয়া হলো। সময়- ২ ঘণ্টা, পূর্ণমান- ১০০ [দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] ১. সঠিক উত্তরটি খাতায় লিখঃ ১x৪০= ৪০ ১) বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কত ভাগ নারী? (ক) ৭০% (খ) ৮০% (গ) ৯০% (ঘ) ৯৫% ২) মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? (ক) ৭টি (খ) ৯টি (গ) ১১টি (ঘ) ১৩টি ৩) মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অন্তর্গত ছিল? (ক) ৩নং (খ) ৫নং (গ) ৬নং (ঘ) ৮নং ৪) কত মাস পাকিস্তানি বাহিনীর পরিকল্পিত হত্যাকান্ড অব্যাহত থাকে? (ক) সাত মাস (খ) নয় মাস (গ) দশ মাস (ঘ) এগার মাস ৫) সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কেন? (ক) বঙ্গবন্ধু কারাগারে বন্দি ছিল বলে (খ) মুক্তিযুদ্ধ পরিচালনা করতে (গ) ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে (ঘ) গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিতে ৬) রাজাকার বাহিনী গঠিত হয় কেন? (ক) মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে (খ) মুক্তিযুদ্ধ করতে (গ) পাক বাহিনীকে সাহায্য করতে(ঘ) পাক বাহিনীকে সাহায্য করতে ৭) কত সালে গণঅভ্যুত্থান হয়? (ক) ১৯৫২ সালে (খ) ১৯৬১ সালে(গ) ১৯৬৯ সালে (ঘ) ১৯৭২ সালে ৮) মুজিবনগর কোন জেলায় অবস্থিত? (ক) কুমিল্লা (খ) কুষ্টিয়া (গ) রংপুর (ঘ) মেহেরপুর ৯) মুক্তিফৌজ কাদেরকে বলা হয়? (ক) অনিয়মিত বাহিনীকে (খ) নিয়মিত বাহিনীকে (গ) আঞ্চলিক বাহিনীকে (ঘ) হানাদার বাহিনীকে ১০) পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? (ক) ২৩ জুন ১৮৫৭ (খ) ২৩ জুন ১৯৫৭ (গ) ২৩ জুন ১৯৫৬ (ঘ) ২৩ জুন ১৭৫৭ ১১) কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন? (ক) ক্ষুদিরাম(খ) চিত্তরঞ্জন দাশ(গ)তিতুমীর (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১২) কতসালে এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়? (ক) ১৭৫৭ সালে (খ) ১৭৬৪ সালে(গ) ১৭৯৩ সালে (ঘ) ১৮৫৭ সালে ১৩) নারী জাগরণের অগ্রদূত হিসেবে কে পরিচিত – (ক) সুফিয়া কামাল (খ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (গ) জাহানারা ইমাম (ঘ) স্বর্ণকুমারী দেবী ১৪) ১৭৫৭ সালে পলাশী প্রান্তরে যুদ্ধ সংঘটিত হয় কেন? (ক) ফরাসিদের সাথে দ্বন্দ্বের কারণে (খ) ডাচদের সাথে দ্বন্দ্বের কারণে (গ) ইংরেজদের সাথে দ্বন্দ্বের কারণে (ঘ) পর্তুগীজদের সাথে দ্বন্দ্বের কারণে ১৫) কত সালে ‘ছিয়াত্তরের মনন্তর’ হয়েছিল? (ক) ১৭৭১ (খ) ১৭৭০ (গ) ১৭৭২ (ঘ) ১৭৭৫ ১৬) কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে? (ক) ১৯ শতকে (খ) ২০ শতকে (গ) ১৮ শতকে (ঘ) ২৯ শতকে ১৭) পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন কেন? (ক) মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে (খ) ঘষেটি বেগমের বিশ্বাসঘাতকতার কারণে (গ) রায় দুর্লভের বিশ্বাসঘাতকতার কারণে (ঘ) জগত্ শেঠের বিশ্বাসঘাতকতার কারণে ১৮) মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে? (ক) পানামা নগর (খ) পুন্ড্রনগর (গ) পান্ডুয়া (ঘ) ভাসুবিহার ১৯) কোন রাজার শাসন আমলে ‘সোমপুর মহাবিহার’ নির্মিত হয়? (ক) গোপাল (খ) দেবপাল (গ) ধর্মপাল (ঘ) মহীপাল ২০)‘গোবিন্দ ভিটা’ পুরাকীর্তিটি কোথায় অবস্থিত? (ক) ওয়ারী বটেশ্বর (খ) পাহাড়পুর (গ) মহাস্থানগড় (ঘ) ময়নামতি ২১) পাহাড়পুর প্রত্নস্থলটি কত হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত? (ক) ৮ হেক্টর (খ) ১০ হেক্টর (গ) ১২ হেক্টর (ঘ) ১৪ হেক্টর ২২) কত সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু হয়? (ক) ১৬৫৮ সালে (খ) ১৬৬৮ সালে(গ) ১৬৭৮ সালে(ঘ) ১৬৮৮ সালে ২৩) বাংলাদেশ সরকার কত সালে আহসান মঞ্জিলের তত্ত্বাবধানের ব্যবস্থা গ্রহণ করে? (ক) ১৯৮৫ সালে (খ) ১৯৮৮ সালে(গ) ১৯৯০ সালে (ঘ) ১৯৯৭ সালে ২৪)“সোমপুর মহাবিহার” কোথায় অবস্থিত? (ক) ময়নামতিতে (খ) লালবাগ দুর্গে (গ) পাহাড়পুরে (ঘ) সোনারগাঁয়ে ২৫) ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের কীসের পরিচয় বহন করে? (ক) সভ্যতা ও সংস্কৃতির (খ) সভ্যতা (গ) সংস্কৃতি (ঘ) গৌরবের ২৬) শালবন বিহার, আনন্দ বিহার ও ভোজ বিহারের সাথে নিচের কোন নামটি গভীরভাবে সম্পর্কিত? (ক) পাহাড়পুর (খ) ময়নামতি (গ) সোনারগাঁও (ঘ) লালবাগদুর্গ ২৭) বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ? (ক) ২০% (খ) ২৫% (গ) ৩০% (ঘ) ৩৫% ২৮) বর্তমানে বাংলাদেশে উত্পাদিত ধান থেকে প্রতিবছর কত মেট্রিক টন চাল পাওয়া যায়? (ক) প্রায় ১ কোটি ৩৫ লক্ষ মেট্রিক টন (খ) প্রায় ২ কোটি ৬০ লক্ষ মেট্রিক টন (গ) প্রায় ৩ কোটি ৪০ লক্ষ মেট্রিক টন (ঘ) প্রায় ৪০ কোটি ৭০ লক্ষ মেট্রিক টন ২৯) বর্তমানে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান শতকরা কত ভাগ? (ক) ২০% (খ) ২৫% (গ) ৩০% (ঘ) ৩৫% ৩০) বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় কত ভাগ কৃষির ওপর নির্ভরশীল? (ক) ৮০ (খ) ৮৫ (গ) ৭৫ (ঘ) ৬৫ ৩১) নিচের কোনটি ক্ষুদ্র ও কুটির শিল্প নয়? (ক) তাঁত শিল্প (খ) রেশম শিল্প (গ) ওষুধ শিল্প (ঘ) মৃত্ শিল্প ৩২) বাংলাদেশে কয়টি চিনিকল রয়েছে? (ক) ২৫ (খ) ১৫ (গ) ৩৫ (ঘ) ৪৫ ৩৩) পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় কেন? (ক) সোনালী রং বলে (খ) বৈদেশিক মুদ্রা অর্জন হয় বলে (গ) প্রচুর উত্পাদন হয় বলে (ঘ) সব সময় উত্পাদন হয় বলে ৩৪) মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে? (ক) ১৭ এপ্রিল ১৯৭০ (খ) ১০ এপ্রিল১৯৭১ (গ) ১৭ এপ্রিল ১৯৭১ (ঘ) ১৭ এপ্রিল ১৯৭২ ৩৫) মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খ) তাজউদ্দিন আহমদ (গ) সৈযদ নজরুল ইসলাম (ঘ) এম. মনসুর আলী ৩৬) মুক্তিবাহিনী গঠন করা হয় কেন? (ক) মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য (খ) দেশ রক্ষার দায়িত্ব পালনের জন্য (গ) শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য (ঘ) নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৩৭) বৃটিশ সরকার কত সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়? (ক) ১৯০৫ সালে (খ) ১৯০৮ সালে(গ) ১৯০৯ সালে(ঘ) ১৯১১ সালে ৩৮) ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ হয় কেন? (ক) বেতন বৃদ্ধির দাবিতে(খ) সামপ্রদায়িক কারণে (গ) কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে (ঘ) সরকারের ব্যর্থতার কারণে ৩৯) লালবাগ দুর্গটি কিসের তৈরি? (ক) পাথর (খ) লোহা (গ) ইট (ঘ) কাঠ ৪০)‘খোদাই পাথর’ নামক বিশেষ এক ধরনের পাথর কোথায় পাওয়া গেছে? (ক) মহাস্থানগড় (খ) লালবাগ কেল্লা (গ) ময়নামতি (ঘ) আহসান মঞ্জিল ২.শূন্যস্থান পূরণ করঃ ১x১০= ১০ ক)মুক্তিযুদ্ধের সময় প্রায় ––––––– লাখ মানুষ নিহত হয়। খ)মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে ১৯১ সালের ২১ নভেম্বর একটি ––––––– বাহিনী গঠন করা হয়। গ) ––––––– ধরেই পাকিস্তানি বাহিনীর এই পরিকল্পিত হত্যাকান্ড অব্যাহত থাকে। ঘ) ১৮৫৭-এর সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম বৃটিশ বিরোধী –––––––– সংগ্রাম। ঙ) আধুনিক শিক্ষা ও নবজাগরণের ফলে –––––––– চেতনার বিকাশ ঘটে। চ) বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র –––––––– গড়ে ওঠে বাংলায়। ছ) ––––––––––– চারদিকে ইটের তৈরি উঁচু প্রাচীর রয়েছে। জ) ––––––––– ‘কুমুদ কলি’ নামক সুন্দর একটি ––––––– রয়েছে। ঝ) পৃথিবীর অনেক দেশে –––––– প্রধান খাদ্য। ঞ) বাংলাদেশে আমদানি ও রপ্তানির মধ্যে অর্থনৈতিক –––––––– অবস্থা বিরাজ করছে। ৩.অল্পকথায় উত্তর দাওঃ ১x১০= ১০ ক) পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? খ) বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজাত পণ্যের নাম লিখ। গ) কে কবে কোথায় লোক শিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন? ঘ) মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? ঙ) বৃটিশ বিরোধী প্রথম সংগ্রাম ছিলো কোনটি? এ বিদ্রোহ কার নেতৃত্ব শুরু হয়? চ) ইংরেজদের বাংলায় আগমনের উদ্দেশ্য কী ছিল? ছ) মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় ধ্বনি কী ছিল? জ) মুক্তিযুদ্ধে কারা অংশ নিয়েছিল? ঝ) বাংলাদেশের ৫টি আমদানি ও রপ্তানি পণ্যের নাম লিখ। ঞ) মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত ছিল? ৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘খ’সহ ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে)ঃ ৫x৮= ৪০ ক) বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে তুমি কী জান লিখ। খ) বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব ব্যাখ্যা কর। গ) মুজিবনগর সরকার কোথায় কবে গঠিত হয়েছিল? এ সরকারের সদস্য কারা ছিলেন? ঘ) মুক্তিযুদ্ধের তাত্পর্য বর্ণনা কর। ঙ) পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল লিখ। চ) বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে তিতুমীর, প্রীতিলতা ও সূর্যসেনের অবদান লিখ। ছ) মহাস্থানগড়ের কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও। জ) বাংলাদেশে পোশাক শিল্পেরগুরুত্ব বর্ণনা কর। ঝ) বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান লিখ। ঞ) সোনারগাঁওয়ে কোন আমলের ঐতিহাসিক নিদর্শন রয়েছে?