বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এসিআই ফুডস্ লিমিটেড আয়োজন করেছিল ভিন্নধর্মী এক মেলার। ১ বৈশাখ ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘ফান মেলার খেলা’ নামে দিনব্যাপী এই মেলায় ছিল মোরগ লড়াই, পুতুল নাচ, বানর নাচ, সাপের খেলা, রণপা, বাউল গানসহ নানা আকর্ষণ। নতুন প্রজন্মকে বাংলার চিরায়ত খেলাগুলোর সাথে পরিচিত করবার জন্য এসিআই ফুডস্ লিমিটেড এর এই উদ্যোগ। মেলায় উপস্থিত কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা অবাক বিস্ময়ে উপভোগ করেছে বানরের মজাদার সব খেলা, মোরগ লড়াই আর সাপুড়ের হাতের ইশারায় ফনা তোলা সাপের নাচ। এছাড়াও ছোট ছোট পুতুলের নৃত্যের মধ্যদিয়ে তুলে ধরা হয়েছিল নানা গল্প-কাহিনী ফাঁকে ফাঁকে বাউল গানের মনমাতানো সুর উপস্থিত দর্শনার্থীদের নিয়ে গিয়েছিলো অন্য ভুবনে। আর পুরোটা সময়জুড়ে দীর্ঘ পা নিয়ে মেলা এবং এর আশপাশে হেঁটে-নেচে দর্শনার্থীদের আনন্দ দেয় ‘রণপা’। “ফান মেলার খেলা” উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আলমগীর এবং এসিআই ফুডস্ এর বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা। -প্রেস বিজ্ঞপ্তি
