স্বরূপকাঠিতে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২০:৩০
দাদা বাড়িতে বেড়াতে এসে গত শনিবার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিফ মোস্তাকিম পিনয় নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে চাচাত ভাইদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পিনয় পানিতে ডুবে যায়। টানা ৪ ঘন্টা খোঁজার পর নদীর তলদেশ থেকে ডুবরীরা তার লাশ উদ্ধার করে। পিনয় গত শুক্রবার উত্তর কৌরিখাড়া গ্রামে দাদা বাড়ি বেড়াতে আসে। সে এবার ঢাকার আলসাবা একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।