আবাসন শিল্পের সংকটের কারণে সংশ্লিষ্ট ব্যাকওর্য়াড লিংকেজ শিল্প যেমন রড, সিমেন্ট, পেইন্ট, ইট, পাথর প্রভৃতির ব্যবসাতেও দুর্দিন দেখা দিয়েছে। আবাসন শিল্প ও এর সাথে সংশ্লিষ্ট সকল শিল্প রক্ষায় যৌথভাবে উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ। গত রবিবার রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজনে আবাসন শিল্পের লিংকেজ সংগঠনগুলোর নেতৃবন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. আব্দুর রহিম খান, অতিরিক্ত আইজিপি (অব:)। সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম।-প্রেস বিজ্ঞপ্তি
