উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে আরো দু’টি ক্ষেপণাস্ত্র উেক্ষপকের সমাবেশ ঘটিয়েছে। রবিবার এক খবরে একথা বলা হয়। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হয়েছিল যে ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম ইল-সুংয়ের জন্ম দিন উদযাপন উপলক্ষে পিয়ং-ইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে কিন্তু বাস্তবে তা হয়নি। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী গত সপ্তাহে উত্তর পূর্ব প্রদেশের সাউথ হামগিয়ং দু’টি ক্ষেপণাস্ত্র উেক্ষপক মোতায়েন করে। ধারণা করা হয়েছিল এগুলো স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য মোতায়েন করা হয়েছে।
