ব্রিটেনের সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত ধনীদের তালিকার শীর্ষে রয়েছেন রাশিয়ার শিল্পপতি আলিশের ওসমানভ। তার সম্পদের পরিমাণ এক হাজার ৩শ’ ৩০ কোটি পাউন্ড (দুই হাজার ৩০ কোটি মার্কিন ডলার)। ওসমানভ (৫৯) তার ব্যবসায়িক জীবনের প্রথমদিকে প্লাস্টিক ব্যাগ উত্পাদন শুরু করেন। তিনি বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় লৌহ আকরিক উত্পাদনকারী প্রতিষ্ঠান মেটালোইন-ভেস্টের মালিক। এছাড়া আর্সেনাল ফুটবল ক্লাবের প্রায় ৩০ শতাংশ শেয়ারেরও মালিক তিনি।
