১২ সেরা মেধাবীকে আজ পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২১:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৩-এ জাতীয়ভাবে নির্বাচিত ১২ জন সেরা মেধাবীকে আনুষ্ঠানিকভাবে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এক লাখ টাকা করে নগদ পুরস্কারসহ সনদপত্র প্রদান করবেন। গত ১৩ এপ্রিল জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় মাঠ পর্যায় থেকে উঠে আসা ৯৬ জন প্রতিযোগী ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ে অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদগণ বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১২ জন সেরা মেধাবী নির্বাচন করা হয়।