ব্রাজিলে কারা বিদ্রোহ ১২ জন জিম্মি

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২১:৩৫
ব্রাজিলের মধ্যাঞ্চলে শনিবার একটি কারাগারের ৩ বন্দি ১২ জনকে জিম্মি করেছে। জি১ নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ব্রাজিলের মধ্যাঞ্চলীয় রাজ্য জোইয়াসের ছোট্ট শহর আপারেসিডা ডি জোইয়ানিয়ার ওই কারাগারের চিকিত্সাকেন্দ্রে ওই ১২ জনকে জিম্মি করা হয়েছে। জি১ জানায়, বিদ্রোহীরা একটি অস্ত্র দখল করে এক নিরাপত্তা রক্ষীকে জিম্মি করে। তবে তাদের দাবি জানা যায়নি। গণমাধ্যমটি জানায়, এক রক্ষী, তিন সেবিকা ও আট বন্দীকে জিম্মি করা হয়েছে। তারা ওই চিকিত্সাকেন্দ্রে চিকিত্সাধীন ছিলেন। জি১ আরো জানিয়েছে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং জিম্মিকারীদের সঙ্গে আলোচনা চলছে।