পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ এ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিল্লুর রহমানকে গত ২০ এপ্রিল পবিপ্রবি ক্যাম্পাস থেকে নিজ বাড়ি ঝিনাইদহ যাওয়ার পথে ঝিনাইদহের হরিনাকুন্ড থেকে পুলিশ তাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করে। তার এ গ্রেফতারে পবিপ্রবি শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করেন। গতকাল শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আ.ক.ম. মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত সারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
