বাংলাদেশ গেমস হকির ফাইনাল আগামীকাল। হকি স্টেডিয়ামে বিকাল তিনটায় ফাইনালে মুখোমুখি হবে ফরিদপুর জেলা ও সেনাবাহিনী। গতকাল প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে সেনাবাহিনী ৬-৪ গোলে ঢাকা জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে ফরিদপুর জেলা ৫-৪ গোলে বিকেএসপিকে হারিয়ে ফাইনালের টিকেট পায়। বিকেএসপি ম্যাচ হারলেও হ্যাটট্রিক করেছেন দলে আশিক মাহমুদ। তারপরও আশিকের মনটা ভালো ছিল না। দল ফাইনালে উঠেত পারেনি। তার মতে, ফরিদপুরের খেলোয়াড়রা তো অনেক বেশি অভিজ্ঞতাসম্পন্ন। বিকেএসপির অন্য গোলটি খোরশেদের। ফাইনালে উঠা ফরিদপুরের হাসান জুবায়ের ২, মিমো, রাব্বি সালেহিন, মইনুল ইসলাম একটি করে গোল করেন। ফাইনালের দিন সকাল ১০টায় সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিকেএসপি ও ঢাকা জেলা মুখোমুখি হবে।
