মৃত্যুবার্ষিকী

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:৩২
হাচেন উদ্দিন ফকির আজ মঙ্গলবার ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের পিতা সাবেক চেয়ারম্যান মৌঃ হাচেন উদ্দিন ফকিরের ২য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদে বাদ আছর মিলাদ, কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। বিচারপতি আব্দুল জব্বার খান আজ মঙ্গলবার সাবেক পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার বিচারপতি আব্দুল জব্বার খানের ২৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঢাকায় তার কবরে ফাতেহা পাঠ ও নিজগ্রাম বাহেরচর ক্ষুদ্রকাঠিতে দোয়া মাহফিল এবং বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে, বিচারপতি আব্দুল জব্বার খান পাবলিক লাইব্রেরীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।