রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:৩২
ইউসুফ আলী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সাবেক সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইউসুফ আলী (৬২) রবিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আকবর হোসেন মাগুরার শ্রীপুর উপজেলার পূর্বশ্রীকোল গ্রামের মুক্তিযোদ্ধা আকবর হোসেন মোল্লা (৮০) গত রবিবার টুপিপাড়া গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। সোমবার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় টুপিপাড়া সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, কন্যা রেখে গেছেন।