রাজধানীতে র্যাবের হাতে দুই শিবির নেতা আটক

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫০
রাজধানীর মোহাম্মদপুর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে গ্রেফতার করেছে র?্যাব। গ্রেফতারকৃতরা হলেন শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক মোবারক হোসেন (২৫) ও কেন্দ্রীয় শিক্ষা দফতরের সদস্য রাসেল আহমেদ (২৪)। গতকাল সোমবার সকালে শেখেরটেক ১০ নম্বর রোডের ২৮ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। র?্যাব-২-এর অপারেশন অফিসার (এএসপি) রায়হান উদ্দিন খান বলেন, নাশকতা ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, প্রচারপত্র, কম্পিউটার ও সিডি উদ্ধার করা হয়েছে।