শপথ অনুষ্ঠানে বিএনপি যাবে না

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২৩:০০
দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের বুধবার শপথ নেয়ার কথা রয়েছে। তবে এই শপথ অনুষ্ঠানে প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত রয়েছে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক সদস্য গতকাল ইত্তেফাককে বলেন, ‘সরকার আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির বেশ ক’জন সদস্য এবং হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখেছে। এ অবস্থায় ইচ্ছা থাকলেও আমরা নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারি না।’