১৮ দলের ৩৬ ঘণ্টার হরতাল আজ ভোর ৬টা থেকে

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২৩:০০
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক হরতাল আহ্বান করেছে। এটা বর্তমান মহাজোট সরকারের আমলে বিএনপি ও সমমনা দলগুলোর ৩২তম হরতাল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ আটক বিরোধী দলের সকল নেতার মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ হরতাল আহবান করা হয়েছে। সংবাদপত্র পরিবহন, সাংবাদিকদের গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি খাবার সরবরাহ এ হরতালের আওতামুক্ত থাকবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে আজ হরতাল শুরু হবার ঘোষণা থাকলেও গতকাল সন্ধ্যা থেকে পিকেটারদের ভয়ে গণপরিবহন বন্ধ হয়ে যায়। দূরপাল্লার অনেক গাড়িও গতকাল সন্ধ্যার পর ঢাকা ছেড়ে যায়নি। এতে অনেক যাত্রী দুর্ভোগে পড়েন।