ঢাবির কলা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২৩:০১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিএনপির ডাকা দুই দিনের হরতালের আগের দিন গতকাল সোমবার দুপুরে এ বিস্ফোরণ ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী জানান, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকের উত্তর দিকে ও অপরাজেয় বাংলার কাছাকাছি স্থানে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি। ড. আমজাদ আলী বলেন, হরতালের সমর্থক কেউ এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছি। তবে কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।