সৌদি আরবের সন্ত্রাস বিরোধী বিশেষ আদালত সাত মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তিন সৌদি নাগরিককে ছয় বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে। ২০০৩-০৬ সালের মধ্যে মার্কিনীদের ওপর তালেবানের হামলার প্রচারণার সময়ে এই ষড়যন্ত্র করা হয় । খবর এএফপির।
রবিবার রাতে রিয়াদের বিশেষ আদালত এই রায় দেয়। রায়ে অপর দুই ব্যক্তিকে খালাশ দেয়া হয়। আদালতের রায়ে বলা হয়, সন্ত্রাসী সংগঠনটিকে সহায়তা ও সৌদি আরবে সাত মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত তিন জন দোষী সাব্যস্ত হয়েছে। তারা সন্ত্রাসী তত্পরতা চালানোর জন্য ইরাকে প্রবেশেরও পরিকল্পনা করে। সৌদি আরবে ২০০৩-০৬ সাল পর্যন্ত আল-কায়েদার উপর্যুপরি হামলায় জড়িতদের বিচারের জন্য ২০১১ সালের জুলাই মাসে এই বিশেষ আদালত কাজ শুরু করে।
