খেলা নিয়ে

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৪৩
এক্কা দোক্কা খেলতে খেলা দুটি সখী লায়লা-লভি জোছনা রাতে গাছতলাতে সাজলো ছায়া সাজলো ছবি। এ খেলে তো ও বসে রয় ও খেলে তো এ দাঁড়িয়ে, কতো হাসি রঙ্গ করে ওদের চোখের ঘুম তাড়িয়ে। ওদের দিকে তাকিয়ে হাসে চন্দ্র হয়ে মৌন কবি। একই সাথে খেলতে খেলা ধাক্কাধাক্কি হুড়োহুড়ি, করে চেঁচামেচি তখন সেজে ওরা ডাইনীবুড়ি। লায়লা লভি কেউ দমে না ছিনিয়ে নিতে জয়ের -রবি। লায়লা লভির এক্কা দোক্কা- খেলা দেখে রাত্রি থামে, ওদের দেখে আকাশ থেকে ঝকমকানো শিশির নামে। আসে ঝিঁঝি জোনাক পোকা, ফুলের সুবাস এরাও সবই।