ঘুরে সারা বন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৪৪
উলু বনে খরগোশ থাকে পেলে কারো সাড়া, ছুটে পালায় খড়ের মাঠে কান দুটো তার খাড়া। তারই পাশে শ্যাওড়া ঝোপে টুনটুনিদের বাসা, দুটো ছানা আনলো ধরে রাখাল ছোড়া পাশা। এসব খবর কানে কানে, বললো ছোট মামা, দেখতে যাবি চট করে আয় গায়ে দিয়ে জামা। চুপি চুপি বললো আরও বেনা-গাড়ীর বিলে, শাপলা শালুক তুলে দু’জন খাবো মিলেঝিলে। পথের ধারে পেপুল পেড়ে খেলবো ডান্ডি পটাস, বাঁশের চোঙায় পেপুল ভরে মারবো ফটাস ফটাস। আরও যাবো কাসারির বিল দেখতে কানির ছানা, কানি-বগির বাচ্চা কিন্তু, ধরতে আছে মানা। সবুজ বনে বাবলা গাছে থাকে চন্দন পাখি, লাল টুকটুক গলায় মালা দেখলে জুড়ায় আঁঁখি। বেতুল বনে হারিয়ে যাওয়া কোথায় অবুঝ মন, খুঁজবো রে আজ ধুড়ে ধুড়ে ঘুরে সারা বন।