কাঁঠাল চাঁপা গুঁইচি চাঁপা দোলন চাঁপার ফুল
ফোটার পরে হেসে হেসে পায় না যেন কূল!
হেসে হেসেই সুবাস ছড়ায় সুরভিত বন
ফুলের ঘ্রাণে গন্ধ বিভোর ভোমর অলি আর
প্রজাপতি ছুটে আসে ফুলেতে বার বার।
গন্ধ বিভোর পাখ-পাখালির মিষ্টি গানের সুর
শান্তি আনে পৃথিবীতে ক্লান্তি করে দূর।
কাঁঠাল চাঁপা গুঁইচি চাঁপা দোলন চাঁপার সুখ
পরের তরে ঘ্রাণ বিলিয়ে তৃপ্ত মন ও মুখ।
