সবুজ পাতায় লেগে গেলো বৈশাখি রঙ-তুলি, বটের মূলে টাক ঢুমা ঢুম ঢোলক বাজায় ঢুলি। ইলশা ভাজা পানতা ভাতে বাঙালি রূপ ভাসে, রঙ মাখানো প্রজাপতি ওড়ে সবুজ ঘাসে। ভাইবোনেরা এসো সবে দুঃখ ভুলে যাই, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে বৈশাখী গান গাই।