প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৪৫
বৈশাখী মেলায় গিয়ে
অনেক কিছু করি
লাল সাদা পোশাক পরে
মেলায় গিয়ে ঘুরি।
মেলায় গিয়ে মায়ের জন্য
কিনি মাটির গয়না
আরও কিনি হাতপাখা
পুতুলসোনা ময়না
ভাইয়ের জন্য কিনি ঘোড়া,
গাড়ি ও ঘুড়ি—
আমার জন্য লালটিপ,
ফল ও ঝালমুড়ি।