দুটি ছড়া

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৪৫
রাতে খায় জাম্বুরা দিনে করে বক বক রাতে খায় জাম্বুরা, তানপুরা দেখে বলে ওর নাম তাম্বুরা। নিজেকেই ধমকায়, এইবার থাম বুড়া, বুড়োটার বাড়ি হলো আমাদের রামপুরা। অস্বীকার বটতলাতে থাকেন শুয়ে রোস্তম আলী চাকলাদার, কমলা আর খান না তিনি কেবলই খান বাকলা তার। বলেন, আমি ত্যাগী মানুষ তোরা সবাই কর স্বীকার, পান না বলে খান না তিনি সেটা করেন অস্বীকার।