এই বোশেখে অলসতা দলো
শক্ত পায়ে লক্ষ্য পথে চলো
পেয়ে যাবে যা’ চেয়েছো তা’
জোরে জোরে যাও চালিয়ে পা।
উন্নয়ন ও উত্পাদনে নামো
পরিশ্রমে বেশি বেশি ঘামো
থাকবে কেন হা ও হুতাশ দেশে
কৃষক শ্রমিক সবাই উঠুক হেসে।
এই বোশেখে নতুন কিছু করো
পাতাকাটি ঊর্ধ্বে তুলে ধরো
সময়টা যে বয়েই কেবল যায়
সে উঠেছে পাল তোলা ঐ নায়।
অপেক্ষাতে কেউ থেকো না বসে
আকাশ কুসুম ভাবনা কষে কষে
পড়লে পিছে আর পাবে না গতি
হয়ে যাবে দেশ ও জাতির ক্ষতি।
