ফোকাস

পড়শীয়ানা!

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৫৫
ছবি দেখে কে বলবে এই মেয়েটির ক্যারিয়ার শুরু হয়েছিল ক্ষুদে গানরাজ দিয়ে। নিজের গায়কী আর গানে উপস্থাপনার মুন্সিয়ানায় পড়শী আর তাই এখন ক্ষুদে নেই, সমসাময়িক আধুনিক গানের শিল্পীদের টেক্কা দিয়ে শীর্ষে থাকছেন প্রায় সবকিছুতেই। অডিও ক্যারিয়ার মাপা হয় এখন অডিও অ্যালবামের চাইতে, মিউিজিক ভিডিও হিট লিস্ট আর শোয়ের ক্যাটাগরি দেখে। সেদিক বিচারে সবখানেই পড়শীর রাজত্ব চলমান। নিজের ভিতটা শক্ত করার জন্য ক্লাসিক্যাল রেওয়াজটাও চালাচ্ছেন নিয়মিত। খুব শিগগিরই আসছে তার নতুন একক অ্যালবাম। যেখানে কাজ করেছেন এ সময়ের প্রতিভাবান মিউজিশিয়ানেরা। ছবিতে ফটোশুটে শাড়ির সাজে পড়শী।