আর আইটেম করবেন না মল্লিকা!

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৫৮
বলিউডের অধিকাংশ চলচ্চিত্রই এখন আইটেম গানের হিটের উপর জনপ্রিয়তা লাভ করে। যেখানে মালাইকা অরোরা, ক্যাটরিনা কাইফ ও কারিনা কাপুর একাধিকবার প্রমাণ করেছেন। এমনকি মল্লিকা শেরাওয়াতও প্রমাণ করেছেন। আইটেম গার্ল হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন প্রায় সব অভিনেত্রীরাই। আর এদিকে মল্লিকা শেরাওয়াত ঘোষণা দিলেন যে, তিনি আর আইটেম গান করবেন না। মল্লিকা বলেন, ‘অনেক হয়েছে, আর নয় আইটেম গান। প্রচুর আইটেমের প্রস্তাব পাচ্ছি প্রতিদিন। কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে চাই চলচ্চিত্রে। আর সেই উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছি।’