‘বিগবস’ নামের রিয়েলিটি গেম শোটি এখন শুধু ভারতেই নয়, তার আশপাশের দেশগুলোতেও বেশ জনপ্রিয়। হলিউডি তারকারাও এই গেমে অংশ নিচ্ছেন। একে একে ৭টি সিজন শেষ হলো জনপ্রিয় এই শোয়ের। এর মধ্যে ৪র্থ থেকে ৬ষ্ঠ পর্ব পর্যন্ত অনুষ্ঠানটির উপস্থাপনা করেন বলিউড টাইগার সালমান খান। যদিওবা সালমান ব্যস্ত থাকার কারণে ৫ম শোয়ের অধিকাংশ পর্বই উপস্থাপনা করেছেন সঞ্জয় দত্ত। কিন্তু এবার বোধহয় সালমান ভক্তদের জন্য এটি একটি দুঃসংবাদ। কেননা, ‘বিগ বস’-এর কর্তৃপক্ষ সালমানকে বাদ দিয়ে শাহরুখকে নেওয়ার চিন্তা করছে। এখনও তেমন কিছুই ফাইনাল নয়, তবে এটুকু ফাইনাল যে, সালমান খান আগামী সিজনের অর্থাত্ ‘বিগ বস :সিজন ৭’-এর উপস্থাপনা করছেন না। অন্যদিকে ‘বিগ বস’ কর্তৃপক্ষ এরইমধ্যে শাহরুখের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে এই শোতে সালমানের বদলে শাহরুখ খান উপস্থাপনা করবেন কি না এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো ফলাফল পাওয়া যায়নি। উল্লেখ্য, ‘বিগ বস’ শোটি কালার্স টেলিভিশনে প্রচার হয়।
